মাছের সঙ্গে শত্রুতা

কুষ্টিয়া প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ২২:৫৮আপডেট : ২০ জুলাই ২০১৭, ২২:৫৮

কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে বিষ দিয়ে মাছ নিধন। ছবি-প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে পুকুরের পানিতে বিষ মিশিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। যার অনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক আমিরুল ইসলাম এ তথ্য জানান।

আমিরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে পুকুরে এসে দেখি কিছু মাছ মরে ভেসে আছে। এরপর ওই মাছ উঠাতে গেলে পুকুরের তলায় আরও মরা মাছের সন্ধান মেলে।’ তিনি আরও জানান, ‘যে বিষ দিয়ে মাছ মারা হয়েছে সেই বিষের বোতল এবং একটি হাতমোজা ওই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করছি পুর্ব শত্রুতার জেরে এলাকার কেউ একাজ করেছে। এবিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করবো।’
কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে বিষ দিয়ে মাছ নিধন। ছবি-প্রতিনিধি স্থানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ড সদস্য কয়ের আলী বলেন, ‘এখানে মাছ এমনিতে মরেনি। যেকোনও লোক বিষ প্রয়োগে মাছগুলো মেরেছে।’
পাশের ধুবইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ড সদস্য শাহ জামাল বরুন জানান, ‘যে কেউ বিষ দিয়ে এই মাছগুলো মেরে ফেলেছে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম