চা-দোকানিকে মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ০৭:০০আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৭:০৪

দুই পুলিশের মাঝে গ্রেফতার হওয়া ইউপি সদস্য বশির আহম্মেদ (ছবি- প্রতিনিধি)

চা-দোকানিকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ডের সদস্য বশির আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তের দায়িত্বে থাকা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাছান জয় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, সম্প্রতি আনন্দপুর গ্রামের শফিকুল ইসলাম খোকন নামে এক চা-দোকানিকে মারধরের অভিযোগে বশির আহম্মেদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, ২৬ জুন সকাল ১১টার দিকে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী জিলানীর বাবা রফিকুল ইসলাম নাস্তা খেতে খোকনের দোকানে আসে। এসময় জিলানী পারিবারিক বিষয় নিয়ে তার বাবা রফিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তখন চা-দোকানি খোকনসহ স্থানীয়রা জিলানীকে সেখান থেকে সরে যাওয়ার জন্য চাপ দেন। এতে সে উত্তেজিত হয়ে খোকনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে জিলানী ইউপি সদস্য বশির ও তার সহযোগী বোরহান উদ্দিন (৩০), স্বপনসহ (২৬) ৮-১০ জনকে সঙ্গে নিয়ে খোকনকে বেদম লাঠিপেটা ও পরে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. সেকান্দর আলী বলেন, ‘বশিরের গ্রেফতার হওয়ার খবর শোনেছি। সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

এসআই নাজমুল হাছান জয় জানান, খোকনের দায়ের করা মামলায় বশিরকে গ্রেফতার করা হয়েছে। বশিরের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজিসহ বেশ কিছু অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের