সাতক্ষীরায় শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতন, আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ০২:১০আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০২:১৭

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় এক শিশুর পায়ুপথে আইসক্রিম প্রবেশ করিয়ে নির্যাতনের ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শহর উপকণ্ঠের ডাঙ্গীপাড়া এলাকায় আশিক সুপার আইস বারে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরির কর্মচারী দুই কিশোরকে আটক করেছে। নির্যাতিত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অভিভাবকের কাছে দেওয়া হয়েছে।

আটককৃতরা  হলো আইস ফ্যাক্টরির কর্মচারী একই উপজেলার ব্রহ্মরাপুর ইউনিয়নের নুর ইসলামের ছেলে শামীম হোসেন (১৫) ও  ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা এলাকার শফিকুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (১৫)।

এ ঘটনায় আশিক সুপার আইস বারের সত্ত্বাধিকারী আমজাদ হোসেনকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান বলেন, ওই শিশু প্রতিদিন ফ্রি আইনক্রীম খাওয়ার জন্য ফ্যাক্টরিতে যাতায়াত করতো। আজ ফ্যাক্টরির দুই কর্মচারী শিশুটির পায়ুপথে আইসক্রীম ঢুকানোর চেষ্টা করে। তবে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করে শিশুটির মারাত্মক কোনও আঘাত পাওয়া যায়নি। তারপরেও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরির কর্মচারী দুই কিশোর শামীম হোসেন ও নাজমুল হোসেনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কিশোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম