নাসিরনগরে জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৭:২৬আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:২৬

B.baria বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। ১৩ সদস্যের এই কমিটিতে নির্মল কুমার দাসকে আহবায়ক ও নির্মল চৌধুরীকে সদস্য সচিব করা হয়। সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদের জন্য জেলা কমিটির কাছে পেশ করবে।
ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেন হিন্দু মহাজোট নেতা নির্মল চন্দ্র রবিদাস। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন জোটের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক বিজয় কৃষ ভট্রাচার্য্য, সিনিয়র যুগ্ম-মহাসচিব উত্তম কুমার দাস, জেলা কমিটির সভাপতি জয় শংকর চত্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন ও সরাইল উপজেলা শাখার সভাপতি সুদীপ দত্ত তরু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. শ্রীবাস দাস, পরিমল দাস, অনাথবন্ধু দাস, গণেশ বর্ধন, শ্রীজয় কুমার দাস প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই জাতীয় হিন্দু মহাজোটের পতাকাতলে সমবেত হয়ে হিন্দুদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম