ঠাকুরগাঁও সীমান্তে বৃহস্পতিবার বিকালে (২৭ জুলাই) বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী সদস্যদের মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়া ও ভারতের নন্দনগজ এলাকায় নাগর নদীর তীরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সেস (বিএসএফ)-এর সদস্যের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করে ঠাকুরগাঁও-৩০ বিজিবি ব্যাটালিয়ন।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার ও বিএসএফ-১৩৯ ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ড সঞ্জীব রাওয়াত।
এএইচ/








