নওগাঁর সাপাহারে শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দেলোয়ার হোসেন (২৩) নামের এক ব্যক্তি। এসময় আহত হয়েছেন আরও ৯ জন। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ভটভটিতে করে ফিরছিলেন দেলোয়ার। ধামইরহাট উপজেলার ঠাঁঠাই চাঁনপুর গ্রামে যাওয়ার পথে সাপাহার-নজিপুর সড়কের ধাতালপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে ওই ভটভটি। ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার হোসেন এবং আরও ৯ জন আহত হন। নিহত দেলোয়ার চাঁনপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।
আহতদের সাপাহার সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এএইচ/








