কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ০৪:৪৬আপডেট : ২৯ জুলাই ২০১৭, ০৪:৫১

বন্দুকযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউছুফ মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখাঁর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাদক ব্যবসায়ী ইউছুফ মিয়া কুটি ইউনিয়নের মাইজখাঁর গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে ইউছুফ মিয়ার বিরুদ্ধে কয়টি মাদক মামলা রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে কসবা থানার পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী ইউছুফের আস্তানায় হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউছুফসহ তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশও পাল্টা হামলা করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ইউছুফ নিহত হয়। এসময় কসবা থানার তিন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মনির হোসেন, কনস্টেবল ইব্রাহীম এবং নজরুল ইসলাম।

ওসি মুহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ১৩৫ কেজি গাঁজা, একটি পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের