বেলকুচির পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আরমানকে বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৭:৩৭আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৭:৪৭

স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি আরমান হোসেন (ছবি- প্রতিনিধি)

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচির পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরমান হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামাণিক ও সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদের সই করা এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। শনিবার (২৯ জুলাই) দুপুরে সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

কামাল আহাম্মেদ বলেন, ‘বৃহস্পতিবার বেলকুচি আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আরমান হোসেন উপস্থিত হননি। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, উল্টো অফিসে এসে উপজেলার সিনিয়র নেতাদের হুমকি-ধমকি দেন এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।’

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বেলকুচির পৌর মেয়র আশানুর বিশ্বাস বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি বেলকুচি উপজেলা এসিল্যান্ড অফিস ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয় ভাঙচুরসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে আরমান হোসেনের বিরুদ্ধে। এদের মত ক’জন উচ্ছৃঙ্খল নেতাকর্মীর কারণেই বেলকুচিতে আজ আমরা সমলোচনার মধ্যে পড়েছি।’

আরমান হোসেন বলেন, ‘কামাল আহাম্মদ ব্যক্তিগত আক্রোশের কারণে আমাকে বহিষ্কার করেছে। পৌর কমিটির নেতাদের বহিষ্কার করতে হলে জেলা কমিটির অনুমোদন লাগবে। আমি যতদূর জানি, সংবিধান অনুযায়ী উপজেলা কমিটিকে এ ধরনের ক্ষমতা দেওয়া হয়নি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের