মংলায় বসুন্ধরা’র ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ

মংলা প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ০২:৩১আপডেট : ৩০ জুলাই ২০১৭, ০২:৩৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মংলার স্থায়ী বন্দরের শিল্প এলাকায় বসুন্ধরা গ্রুপের সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ২৯ জুলাই শনিবার  দুপুরের পর এ ঘটনায় চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।
মেঘনা সিমেন্ট মিলস শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক টমাস খান শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন।]
আহত চার শ্রমিক প্রশান্ত (৩৫), মান্নান (৪৫), মামুন (৩৫) এবং কৃষ্ণপদ (৪০)-কে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বসুন্ধরা ফ্যাক্টরির সহকারী মেডিক্যাল অফিসার বিষ্ণুপদ রায় রাত সাড়ে ১০ টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত চার শ্রমিকের মধ্যে প্রশান্তের অবস্থা গুরুতর।’
এদিকে বসুন্ধরা এলপি গ্যাস ফ্যাক্টরির ডিজিএম জাকির হোসেন সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডারের কোনও ঘটনাই ঘটেনি। ’
মংলা থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বসুন্ধরা গ্রুপের গ্যাস ফ্যাক্টরির সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ  যায়। তিনি বলেন, ‘পুরনো সিলিন্ডার পরিষ্কার করতে গিয়ে দু’জন শ্রমিক আহত হওয়ার খবর পায় তার পুলিশ। তবে শনিবার রাত ১১টা পর্যন্ত ফ্যাক্টরির মালিক পক্ষ পুলিশকে ঘটনা সম্পর্কে কিছুই জানায়নি।  এ বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।

/এপিএইচ/

আরও পড়ুন: বন্ধ রয়েছে স্মার্ট কার্ড ছাপানো

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের