বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত দিয়ে পাচারের শিকার দুই কিশোরীকে উদ্ধার করেছে পুটখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় পুটখালী সীমান্তের বাঁশতলা পোস্ট এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি পাচারকারীরা দুই কিশোরীকে অবৈধভাবে ভারতে পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বাঁশতলা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে পাচারের হাত থেকে দুই কিশোরীকে রক্ষা করে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা।
২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, উদ্ধার করা দুই কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
/এসএমএ/








