বিএনপি এখন কুঁজোর দল: নৌমন্ত্রী

মংলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ১৭:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৭:০০

শাহাজান খান (ফাইল ছবি) নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি এখন কুঁজোর দলে পরিণত হয়েছে। তাদের ক্ষমতার যাওয়ার সাধ আছে, কিন্তু সাধ্য নেই।’ শনিবার (৫ আগস্ট) মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ সিবিএ’র নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য কখনও সহায়ক সরকারের কথা বলছে, কখনও বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না। আবার একই সঙ্গে তারা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে।’ শাজাহান খান আরও বলেন, ‘ক্ষমতায় থাকাকালে বিএনপি যে পাপ লালন করেছে, সে পাপই তাদের ধ্বংস ডেকে নিয়ে এসেছে।’

পরে মন্ত্রী বন্দর সভাকক্ষে অনুষ্ঠিত মংলা বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম সভায় যোগ দেন। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসানের সভাপতিত্বে মন্ত্রী ছাড়াও এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আ. খালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পৌর মেয়র জুলফিকার আলীসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর নৌমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে দিগরাজ এলাকায় বন্দরের জমিতে নির্মিত পৌর ট্রাক টার্মিনাল উদ্বোধন করেন।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি