রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ০৫:২২আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০৫:২৫
image

ট্রেনে কাটা

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রাশিদুল ইসলাম (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাজশাহী মহানগরীর বন্ধগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে একটি কমিউটার ট্রেন পাবনার ঈশ্বরদী যাচ্ছিল। রাত ৮টার দিকে রাজশাহী নগরীর বন্ধগেট এলাকায় রেললাইন পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে ইলেকট্রিক মিস্ত্রি রাশিদুলের। এতে তার একটি পা কেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর রাশিদুল মারা যান।

হাসপাতালে মৃত্যু হওয়ায় এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম