হবিগঞ্জে শিশু নির্যাতনের ভিডিও ইন্টারনেটে: ৫ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ০৭:২০আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০৭:২০

হবিগঞ্জ

নবম শ্রেণির ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ইন্টারনেটে সেই ভিডিও প্রকাশের অভিযোগে সোমবার (৭ আগস্ট) রাতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্যাতিত স্কুল ছাত্রের মা নুরুনাহার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে সোমবার রাতে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

অভিযোগ সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুরশিদ হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আব্দুল কাইয়ুমকে (১৪) গত ২৭ জুলাই স্কুল থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাকে মনতলা তেমুনিয়া এলাকার একটি কবরস্থানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। ঘটনাটি ঘটায় কমলপুর গ্রামের সুবেল মিয়া (২০), রাব্বি (১৯), জনি (১৯), রবিন (২০), মোবারক (১৮) নামের ৫ তরুণ। নির্যাতনের এক পর্যায়ে কাইয়ুম দুর্বল হয়ে পড়লে তাকে মোবাইল চুরির মিথ্যা স্বীকারোক্তি দিতে বলে অভিযুক্তরা। এ সময় পুরো দৃশ্য ভিডিও করে তারা। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। 

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম