প্রধানমন্ত্রীকে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় এক শিক্ষক আটক

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ০৪:৫২আপডেট : ১০ আগস্ট ২০১৭, ০৬:৪১

বগুড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশ্লীল ও কটূক্তি করায় বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে আটক করেছে আদমদীঘি থানা পুলিশ। বুধবার (৯ আগস্ট) বিকালে তাকে আটক করা হয়।
তবে তিনি দাবি করেছেন, কেউ তার আইডি হ্যাক করে এ কাজ করেছেন। সন্ধ্যায় এ খবর পাঠানো পর্যন্ত তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।  আদমদীঘি থানার ওসি শওকত কবির এ তথ্য জানান।
ওসি বলেন, ‘ওই শিক্ষকের মোবাইল ফোনে এ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’
পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ স্থানীয় সুদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বুধবার সকাল থেকে তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য দেখা যায়।  তার এ মন্তব্যের বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষক আজাদ বিষয়টি আঁচ করতে পেরে তার আইডি থেকে ওই মন্তব্য অপসারণ করেন। বিকালে থানায় গিয়ে তার আইডি হ্যাক করে ওই অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হয়েছে বলে দাবি করেন। এ ব্যাপারে থানায় জিডি করতে চান তিনি। এতে পুলিশ কর্মকর্তার সন্দেহ হলে তাকে আটক করা হয়।

আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, ‘ওই শিক্ষকের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল মন্তব্য পাওয়া গেছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’

তার রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সন্ধ্যায় এ খবর পাঠানো সময় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানান ওসি।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম