শরীয়তপুরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ২৩:২১আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২৩:৩২

শরীয়তপুর শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মাইকেল ফকির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে মালতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইকেল ফকির রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের আমিন ফকিরের ছেলে। নড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি চেয়ারম্যান গাজী মো. জাকির এবং রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দাদন মালতের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শুক্রবার সন্ধ্যার পর দাদন মালতের এক সমর্থকের সঙ্গে জাকির গাজীর সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত আটটার দিকে উভয়পক্ষই ব্যাপক বোমা ও গুলির বিস্ফোরণ ঘটিয়ে শক্তি প্রদর্শন করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বোমার আঘাতে দাদন মালতের সমর্থক মাইকেল ফকির ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ ও বোমার আঘাতে আহত হয়েছে। 
নড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষে মাইকেল নামের একজন মারা গেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
/এসএমএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান