ফুলবাড়ীতে বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ১৯:৫৮আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২০:০১

গোরকমন্ডল বেড়িবাঁধের প্রায় ২০ ফুট অংশ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামে পানি উন্নয়ন বোর্ডের গোরকমন্ডল বেড়িবাঁধের প্রায় ২০ ফুট অংশ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ঊরাঁও বেড়ি বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ পর্যন্ত বাঁধের প্রায় ১৫/২০ ফুট অংশ ভেঙে গেছে। আরও ভাঙতে পারে।’

গোরকমন্ডল বেড়িবাঁধের প্রায় ২০ ফুট অংশ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হওয়ায় আশ্রয়ের খোঁজে ছুটছেন গ্রামবাসী বাঁধ ভেঙে বাড়ি-ঘরে বন্যার পানি প্রবেশ করায় ওই গ্রামগুলোর লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বন্যার পানি প্রবেশ করে ভেসে গেছে কয়েকটি মৎস্য ঘেরের প্রায় অর্ধকোটি টাকার মাছ। বন্যার পানিতে ডুবে গেছে কয়েকশ হেক্টর জমির ফসল।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ঊরাঁও জানান, গোটা উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রেখেছি। যাতে বন্যা কবলিতরা আশ্রয় নিতে পারেন। এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম