গাজীপুরে সংখ্যালঘু কৃষকের জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১৫:৩৯আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৫:৩৯

গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নারায়ণপুর গ্রামে সংখ্যালঘু মাধবচন্দ্র  মণ্ডল নামের এক কৃষকের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে সই নিয়ে জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে।

এ ঘটনায়  মাধবচন্দ্র মণ্ডল চারজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায়েএকটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে- জয়নারায়নপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে স্বপন মিয়া, মিলন শেখের ছেলে আরিফ মিয়া, বামনগাঁও গ্রামের মৃত মাজম আলীর ছেলে আব্দুর রউফ মেম্বার ও অজ্ঞাত আরও একজন।

কৃষক মাধবচন্দ্র মণ্ডল জানান, গত ৪ মার্চ ভোর ৬টার দিকে চিহ্নিত অভিযুক্তরা তার বাড়িতে এসে কে বা কারা তার বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে খবর দেয়। তখন তিনি দ্রুত বাগানে গেলে অভিযুক্তরাও তার পেছন পেছন যায়। সেখানে তাকে গলা চেপে ধরে চাপাতি দিয়ে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। এ সময় অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাম্প বের করে তাতে টিপসই নেয়। পরে এ ঘটনা কাউকে বললে সপরিবারে হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তিনি (কৃষক মাধবচন্দ্র)  জানতে পারেন সই নেওয়া ওই স্ট্যাম্প দিয়ে অভিযুক্ত প্রভাবশালীচক্র একটি আমমোক্তারনামা দলিল তৈরি করেছে এবং তাকে কব্জা করতে স্বজনদের নামে মিথ্যা ডাকাতির মামলা দিয়েছে।

এ ঘটনার পর  কৃষক  মাধবচন্দ্র  মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের অনুলিপির একটি করে কপি স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সাংসদ, আইজিপি, জেলা প্রশাসকসহ বিভিন্ন অধিদফতরে জমা দেন। পরে এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব জানান, মামলাটি তদন্তাধীন। তবে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, কৃষক মাধবচন্দ্র একজন নিরীহ ও সহজ সরল প্রকৃতির মানুষ। তার পরিবারে বাবা, ভাই-বোন-নেই। মা ও স্ত্রী সন্তান নিয়ে তার সংসার।

ডাকাতির অভিযোগের তদন্তকারী শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, এলাকার অধিকাংশ লোক জানিয়েছেন, কৃষক মাধবচন্দ্রকে উদ্দেশ প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই এলাকায় ডাকাতির কোনও ঘটনা ঘটেনি।

রাজাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, কৃষক মাধবচন্দ্র নিরীহ এবং নির্ঝঞ্জাট একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রউফ মেম্বার জানান, কৃষকের অভিযোগের কোনও ভিত্তি নেই।
/এসএসএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান