এক সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৭:৫২আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৭:৫৮

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত এক বাঁধ পরিদর্শনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (ছবি-প্রতিনিধি)

পানি উন্নয়ন বোর্ডের একার পক্ষে বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষণাবেক্ষণ সম্ভব নয় বলে  মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘এ জন্য স্থানীয়দের সচেতন হতে হবে। এক সপ্তাহের দেশের বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। দ্রুত তা শেষও করা হবে।’  শনিবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন,‘বরাদ্দ স্বল্পতার কারণে বাঁধ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় না। প্রতিবছরই বরাদ্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করতে শেষ হয়ে যায়। তাই বাঁধের সার্বিক উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে বাঁধ রক্ষার কৌশল পরিবর্তন করা হয়েছে।  এ ব্যাপারে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী প্রমুখ।

/এমএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান