নন্দীগ্রামে নদীতে ফেলে শিশু হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১৯:০০আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৯:০৪

বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে জুঁই খাতুন (৫) নামে এক শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি নুরানী খাতুনের (২০) বিরুদ্ধে। শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত নুরানী খাতুন গা-ঢাকা দিয়েছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

নিহত জুঁই খাতুন উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্ণপুর গ্রামের জহুরুল ইসলামের কন্যা। অভিযুক্ত নুরানী খাতুন একই এলাকার শামীম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার বাড়ির পাশের নাগর নদীর তীরে খেলা করছিল জুঁই। এসময় সেখানে থাকা নুরানী শিশুটিকে নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাত ১০টার দিকে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে শিশুটির চাচা থানায় নুরানীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, শিশুটিকে হত্যার কারণ এখনও উদ্ধার করা যায়নি। নুরানীর মা ফেন্সি খাতুন ও ফুফু নার্গিসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দাবি, নুরানীর মাথায় সমস্যা আছে।

ওসি আবদুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি নুরানীকে গ্রেফতারে অভিযান চলছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম