দুর্নীতির মামলায় সাবেক বেরোবি উপাচার্যসহ ৫ জনের জামিন

রংপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২২:৪৪আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২২:৫১

আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্যসহ ৫ জন জামিন পেয়েছেন রবিবার (২০ আগস্ট)। এর মধ্যে তিন কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন রংপুরের বিশেষ বিচারক নরেশ চন্দ্র সরকার। একইসঙ্গে বিচারক মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ৪ অক্টোবর তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আদালতে বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক প্রমাণিক জানিয়েছেন এ তথ্য।

রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষে র আইনজীবীরা জানান, রবিবার কারাগারে থাকা সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহাজাহান আলী মন্ডলকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, মামলার অন্য তিন আসামি বেরোবির উপ-পরিচালক (প্ল্যানিং) গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোরশেদ আলম রনি ও সহকারী পরিচালক খন্দকার আশরাফুল আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন না নিয়ে বেরোবির ৩৪৯ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেন সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিল থেকে অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন দিয়ে তিনি সরকারের ৯৮ লাখ টাকা ক্ষতি করেছেন বলেও অভিযোগ ওঠে।

২০১৩ সালের ৫ জানুয়ারি দুদক রংপুরের উপ-পরিচালক আব্দুল করিম বাদী হয়ে আব্দুল জলিল মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ১৯ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রংপুরের উপ-পরিচালক মোজাহার আলী সরকার সাবেক উপাচার্য জলিল মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। সেই মামলাতেই জামিন পেলেন আসামি পাঁচ জনের সবাই।

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের