সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ২০:১৯আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২০:২৫

সীমান্ত (ফাইল ছবি)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা ও নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২১ আগস্ট) দুপুরে সামন্তা সীমান্ত এলাকা থেকে সানোয়ার মন্ডল নামে এক কৃষক ও সোমবার ভোররাতে হাপানিয়া সীমান্ত থেকে ডাকু মিয়া নামে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়া হয়। ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান ও নওগাঁ ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খিজির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সানোয়ার মন্ডল মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার আইনাল মন্ডলের ছেলে ও ডাকু মিয়া সাপাহার উপজেলার রঘুনাথপুর গ্রামের রমজান আলী রামুর ছেলে।

আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান,  সোমবার দুপুরে সামন্তা সীমান্ত এলাকায় নিজ জমিতে কাজ করার সময় সানোয়ার মন্ডলকে ধরে নিয়ে যায় ভারতের পুস্তিঘাটার বিএসএফ সদস্যরা। এ ব্যাপারে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, সামন্তা বিজিবি ক্যাম্পের কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে, আমাদের নওগাঁ প্রতিনিধি জানান, সোমবার ভোররাতে ভারত থেকে গরু নিয়ে হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ডকু মিয়াকে ধরে নিয়ে যায় পান্নপুর ৬০ বিএসএফের একটি টহলদল। এ ব্যাপারে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খিজির খান জানান, পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে দুপরে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম