বরিশালে টিসিবির পণ্য তুলছেন না ডিলাররা

বরিশাল প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ১৯:৪৫আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৯:৪৭

 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বরিশালে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)  ডিলাররা পণ্য উত্তোলন না করায় বিক্রিও শুরু হয়নি। রবিবার (২৭ আগস্ট) সকাল থেকে পণ্য উত্তোলন করার  কথা থাকলেও সোমবারও তারা পণ্য তোলেননি। এতে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন  ক্রেতারা।

টিসিবির বরিশাল কার্যালয়ের প্রধান হাওলাদার মো. মাসুম জানান, টিসিবির নির্ধারিত পণ্য বাজার দরের সঙ্গে তেমন একটা পার্থক্য না থাকায় ডিলাররা পণ্য উত্তোলন করেননি।

তিনি বলেন, ‘টিসিবির পণ্যের মূল্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত হয়ে ঢাকা প্রধান কার্যালয়ে আসে। সেখান থেকে মূল্য নির্ধারণ করে পাঠানো হয় আঞ্চলিক অফিসে। কাজেই মূল্য কমানোর ক্ষমতা আমাদের নেই। বর্তমান বাজার মূল্যের বিষয়টি প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। যদি মূল্য কমানোর সিদ্ধান্ত আসে তাহলে তাৎক্ষণিক তা কার্যকর করা হবে। পণ্য তুলতে প্রত্যেক ডিলারকে চিঠি দেওয়া হয়েছে।’

টিসিবি বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে মোট ডিলার রয়েছেন ১২১ জন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ডিলারের সংখ্যা ৪৯ জন।

প্রতি ডিলারকে ৪০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ২৫০ লিটার সয়াবিন তেল দেওয়ার নিয়ম রয়েছে। ডিলাররা ওই সব পণ্য ট্রাকে করে নির্ধারিত স্পটে বিক্রি করবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা ও চিনি ৫৫ টাকা দরে ৫ লিটারের সয়াবিন তেলের ক্যান, চিনি ও মসুর ডাল বিক্রির কথা ছিল ডিলারদের।

একাধিক ডিলার অভিযোগ করেন, নগরীতে ভ্রাম্যমাণ বিক্রেতারা এক কেজি মসুর ডাল ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। আর চিনি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকার মধ্যে। ফলে ক্রেতারা লাইন দিয়ে টিসিবির পণ্য কিনতে চাচ্ছেন না। এছাড়া পণ্যের গুণগত মান নিয়েও রয়েছে নানা অভিযোগ।

টিসিবির পণ্যের মূল্য আর বর্তমান বাজার মূল্যের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। তাই যে দামে টিসিবি পণ্য দিচ্ছে সেই দামে খোলা বাজারে পণ্য পাওয়া যাওয়ায় লাইন দিয়ে কেউ টিসিবির পণ্য নিতে আগ্রহী না। ফলে লোকসানের অজুহাতে তারা পণ্য নিচ্ছেন না বলে জানিয়েছেন টিসিবির ডিলার শাহ আলম মিয়া।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি