রোহিঙ্গাদের চাপ বহনের ক্ষমতা আমাদের নেই: ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ২০:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

মিয়ানমার থেকে বাংলাদেশে ১৮ থেকে ২০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জাতিসংঘ আমাদের সীমান্ত খুলে দিতে বলেছে। কিন্তু অতিরিক্ত রোহিঙ্গার চাপ বহনের ক্ষমতা আমাদের নেই।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘মায়ানমারে নির্যাতিত হয়ে মানবিক বিপর্যয়ের মাঝে পড়েছে রোহিঙ্গারা। তারা সীমান্তে মানবেতর জীবন যাপন করছে। দেশে প্রবেশ করা ১৮ থেকে ২০ হাজার রোহিঙ্গা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাদের কারণে আমাদের সামাজিক বিপর্যয় ঘটতে পারে।’

দেশের মহাসড়কগুলো যানবাহন চলাচলের উপযোগী দাবি করে তিনি আরও বলেন, ‘এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক।’ এসময় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম