ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালক আহত

জামালপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৫

ট্রেনে কাটা

জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় স্মৃতি (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালক পলাশ খন্দকার। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সরিষাবাড়ি উপজেলার আলিয়া মাদ্রাসা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলটি রেলক্রসিং পার হচ্ছিল। এসময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক পলাশ খন্দকার ছিটকে রাস্তার পাশে পড়ে যান ও পেছনে বসে থাকা স্মৃতি ট্রেনের চাকায় পড়ে দু’টুকরো হয়। নিহত স্মৃতি পোগলদিঘা এলাকার খলিলুর রহমানের মেয়ে। আহত পলাশ খন্দকারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার বাবার নাম আশরাফ খন্দকার।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম