ঈদ উপলক্ষে সিলেট কারাগার থেকে ৩ কয়েদির মুক্তি

সিলেট প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৬

সিলেট কেন্দ্রীয় কারাগার (সংগৃহীত)

ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এরা দীর্ঘদিন থেকে চুরির মামলায় সাজা ভোগ করছিল। কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মুক্তিপ্রাপ্তরা হলো: দুলাল আহমদ, দেলোয়ার হোসেন ও আশিক মিয়া। 

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, তারা চুরির মামলায় কারাগারে ছিল। প্রায় এক মাস কিংবা আরও দেড় মাস সাজা ভোগ করার কথা ছিল তাদের। কারাগারে খুব ভালো আচরণ করেছে তারা। এ কারণে কারাগার থেকে মন্ত্রণালয়ে তাদের মুক্তির জন্য সুপারিশ করে আবেদন করা হলে তা মঞ্জুর হয়। 
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে কারাগারের ফ্যাক্সে তাদের মুক্তির আদেশ আসে। আদেশ পাওয়ার পর শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তির খবর পেয়ে তারা খুব উল্লসিত ছিল। আর কখনো কোনও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবে না বলে তারা কথা দিয়েছে আমাকে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান