সুচির নোবেল প্রত্যাহারের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৩

সুচির নোবেল প্রত্যাহারে নওগায় মানববন্ধন অং সান সুচির নোবেল প্রত্যাহার ও মিয়ানমারে রহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতন, হত্যা বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় সামাজিক সংগঠন ‘বেলা শেষে’ নারী কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহরের নওযোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান তসলিমা ফেরদৌস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট মহশিন রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েসসহ অন্যান্য ব্যক্তিরা।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলা নির্যাতন ও হত্যা চলছে। সুচির শান্তিতে পাওয়া নোবেল প্রত্যাহার করতে হবে।’  বিশ্ব নেতাদের এক হয়ে মিয়ানমারের রহিঙ্গাদের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান বক্তারা।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের