কোরবানির গোশত পেল গাইবান্ধার এক হাজার চারশ দরিদ্র পরিবার

গাইবান্ধা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৮

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে এসকেএস ফাউন্ডেশন এই গোশত বিতরণ করে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দরিদ্র-অসহায় এক হাজার ৪০০ পরিবারকে দুই কেজি করে কোরবানি গোশত দেওয়া হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে এসকেএস ফাউন্ডেশন এই গোশত বিতরণ করে। 
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নূতনকুঁড়ি বিদ্যাপীঠ চত্বরে এসব গোশত বিতরণ করা হয়।

গোশত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট। 

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর গোশত পাওয়ার অপেক্ষায় হতদরিদ্ররা এসময় উপস্থিত ছিলেন ভরতখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মো. জাকির হোসেন, এসকেএস ফাউন্ডেশন সোশ্যাল বিজনেসের কো-অর্ডিনেটর আবু সাঈদ সুমন, সমৃদ্ধি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মশিউর রহমান প্রধান, অডিট বিভাগের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ ও এডমিন বিভাগের কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, নূতনকুঁড়ি বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মো. মহসীন আলী প্রমুখ। 

সাঘাটা উপজেলার মুক্তিনগর, সাঘাটা, ভরতখালী ও কামালের পাড়া এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া ও ফুলছড়ি ইউনিয়নের প্রতিবন্ধী, বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা, বয়স্ক ও হতদরিদ্র এক হাজার ৪০০ মানুষের মাঝে দুই কেজি করে গোশত বিতরণ করা হয়।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান