গফরগাঁওয়ে নৌকাডুবে দুই শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৩

ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নৌকাডুবে দুই শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর নামক স্থানের ব্রহ্মপুত্রের শাখায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ইসলামপুরের মোস্তফা কামালের ছেলে সাকিবুল হাসান (১০), মেয়ে সাদিয়া আক্তার (১৪) ও তার বোন আসমা বেগম (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গফরগাঁওয়ের দত্তের বাজার থেকে একই পরিবারের ছয়জন নৌকায় করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে ইসলামের ব্রহ্মপুত্রের শাখায় প্রচন্ড বাতাসের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিন জন সাঁতরিয়ে পাড়ে ওঠতে পারলেও দুই শিশুসহ তিন জন ঘটনাস্থলেই মারা যায়।

ওসি চান মিয়া জানান, স্থানীয়রা তিন জনের লাশ উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ লাশ আনতে ঘটনাস্থলে গেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম