১৬৪ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড

কক্সবাজার প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৩

রোহিঙ্গাবাহী বোট (ফাইল ছবি)

অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ থেকে ১৬৪ রোহঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। এসময় এসব রোহিঙ্গাকে বহনকারী ৯টি বোটও জব্ধ করা হয়। রবিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদী থেকে রোহিঙ্গাদের আটক করা হয়। কোস্টগার্ডের শাহপরীর দ্বীপের স্টেশন কমান্ডার লেফ. ফয়সাল এ তথ্য জানিয়েছেন।

লেফ. ফয়সাল জানান, ‘মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯টি বোটসহ ১৬৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।’

উল্লেখ্য, ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে এক নিরাপত্তা চৌকিতে হামলার পর সেনা অভিযান শুরু হয়। এতে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে জড়ো হতে থাকে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কড়া নজরদারির পরও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বহু রোহিঙ্গা ঢুকছে। গত কয়েকদিনে টেকনাফের নাফ নদী ও বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম থেকে ৫৪ জন রোহিঙ্গা নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, গত আট দিনে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৭৩ হাজার রোহিঙ্গা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের