রাজশাহীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা: দুই তরুণ কারাগারে

রাজশাহী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৫:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৫:১৫

রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুই তরুণকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো, পুঠিয়ার গোপালহাটি গ্রামের মুক্তার আলীর ছেলে মনিরুল ইসলাম (২০) ও তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২১)।

পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান বলেন, বুধবার ( ০৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে মনিরুল ও শাকিল। এসময় ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন গিয়ে দু’জনকে হাতেনাতে ধরে থানায় খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার ওই দুজনকে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমা নাহারের দফতরে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হলে দোষ স্বীকার করায় মনিরুলকে ৬ মাস ও তার সহযোগী শাকিলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম