বাগেরহাটে উদ্বোধনের অপেক্ষায় আঞ্চলিক হাঁস প্রজনন খামার

এস এম সামছুর রহমান, বাগেরহাট
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৯

বাগেরহাটে নির্মাণ করা হয়েছে আঞ্চলিক হাঁস প্রজনন খামার।

বাগেরহাটে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আঞ্চলিক হাঁস প্রজনন খামার।  উদ্বোধনের অপেক্ষায় থাকা খামারটিতে পরীক্ষামূলকভাবে দুই ধাপে আনা হয়েছে দুই হাজার খাকি ক্যাম্বেল ও জিংডিং জাতের হাঁস। প্রথম ধাপের এক হাজার হাঁসের মধ্যে চারশ পুরুষ হাঁস স্থানীয়দের কাছে বিক্রি করা হয়েছে। বাকি হাঁসগুলো কিছু দিনের মধ্যে ডিম দেবে।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাঁঠাল এলাকায় তিন একর জমিতে প্রায় দুই দশক আগে নির্মাণ করা হয়েছিল বাগেরহাট সরকারি মোরগ-মুরগি পালন কেন্দ্র। এই কেন্দ্রে একদিন বয়সী মুরগির বাচ্চা এনে বড় করে বিক্রি করা হতো। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলে হাঁসের খামার বেড়ে যাওয়ায় এই মুরগি পালন কেন্দ্রটিতেই গড়ে তোলা হয়েছে আঞ্চলিক হাঁস প্রজনন খামার।

বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার।

২০১২ সালে প্রাণিসম্পদ অধিদফতরের হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন প্রকল্পের আওতায় এই খামারের নির্মাণ কাজ শুরু হয়। খামারে একটি হ্যাচারি ভবন, ছয়টি লেয়ার শেড, একটি করে গ্রোয়ার শেড, ব্রুডার শেড, গোডাউন, গ্যারেজ, ডরমেটরি ও অফিস ভবন রয়েছে। এছাড়াও খামারটিতে একসঙ্গে প্রায় ছয় হাজার উন্নত জাতের হাঁস পালন করা যাবে। ফলে মাসে এই খামার থেকে উৎপাদিত হবে ৪০ হাজার হাঁসের বাচ্চা ও ৮০ হাজার ডিম।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুজ্জামান খান জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই এই খামারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খামারটি আমিষের ঘাটতি পূরণ ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখবে। এখানে হাঁসের ডিম থেকে একদিনের হাঁসের বাচ্চা উৎপাদন করে বাগেরহাটসহ পাশের জেলাগুলোতে স্বল্পমূল্যে সরবরাহ করা হবে।’

বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার।

হাঁসের এই প্রজনন কেন্দ্র গড়ে ওঠায় আশার আলো দেখছেন স্থানীরাও। হাঁস খামারি ধ্রুবপদ পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের খামারের জন্য হাঁসের বাচ্চা নিয়ে আসতে হয় যশোর ও খুলনা থেকে। এতে বাচ্চার পেছনে খরচ হতো বেশি। এখন এই হাঁসের খামার থেকে যদি উন্নত জাতের হাঁসের বাচ্চা নিতে পারি, তাহলে সেই পরিবহন খরচটা বেঁচে যাবে।’

কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম বলেন, ‘কাঠাল গ্রামে সরকার যে হাঁসের খামার নির্মাণ করেছে, তা এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এখান থেকে কম খরচে হাঁসের বাচ্চা নিয়ে এলাকার তরুণরাও হাঁসের খামার গড়ে তোলার সুযোগ পাবে। এতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’

বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাঠাল এলাকার সরকারি মুরগি খামারটি অনেকদিন থেকে পরিত্যক্ত ছিল। বিষয়টি আমি সংসদীয় কমিটিতে উত্থাপন করি। পরে আমরা সেখানে হাঁসের খামার গড়ে তেরার সিদ্ধান্ত হয়। পরীক্ষামূলকভাবে এখানে কিছু হাঁসের বাচ্চা এনে কার্যক্রম শুরু করা হয়েছে। এখান থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চা নিয়ে ছোট-বড় খামার গড়ে উঠবে। খামারটি স্থাপনের ফলে পাশের জেলার খামারিাও উপকৃত হবে।’

 

/এমডিপি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম