হবিগঞ্জে বরযাত্রীবাহী নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৫

নৌকাডুবিতে নিহত হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। নিহত দুই শিশুর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আব্দুল হাইয়ের ছয় বছরের মেয়ে শ্রাবন্তী। একই গ্রামের ছালেক মিয়ার ১৩ বছরের মেয়ে মুক্তা। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি বরযাত্রীবাহী একটি নৌকা হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার মুরাদপুরে যাচ্ছিলো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার সোনাই নদীর সাতবর্গ ব্রিজের কাছে এসে নৌকাটি ডুবে যায়। এতে শ্রাবন্তি ও মুক্তা নামের দুই শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায়  পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম