পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত আরও ১০৮ পরিবারকে ত্রাণ

রাঙামাটি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৮

ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিচ্ছে জেলা প্রশাসন (ছবি- প্রতিনিধি)

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত আরও ১০৮ পরিবারকে ত্রাণ দিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

জেলা ত্রাণ অধিদফতর সূত্র জানায়, পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ১০৮ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার দুই বান ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল পেয়েছে।

এসময় জেলা প্রশাসক ছাড়াও রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেরা প্রশাসক আবু শাহেদ চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

টানা বর্ষণে চলতি বছরের ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ৫ সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন ত্রাণ বিতরণ করে আসছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম