রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৬

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (ছবি: ফোকাস বাংলা) বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্পে চলমান কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে পাসপোর্ট অধিদফতরের মহা-পরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রিদুয়ান জানান, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন করতে ৩০টি বুথ খোলা হয়েছে। আরও ২০টি বুথ অচিরেই চালু করা হবে। তিনি আরও বলেন, নিবন্ধনের কার্যক্রম শেষ করতে ৩/৪ মাস লাগতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের সঙ্গে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পাসপোর্ট অধিদফতর।

এই প্রকল্পের ডেপুটি পরিচালক লে. কর্নেল শফিউল আলম জানান, নিবন্ধনের সময় প্রত্যেকের দশ আঙ্গুলের চাপ, ছবি, বাংলাদেশে প্রবেশের সময় এবং মিয়ানমারে তাদের ঠিকানা লিপিবদ্ধ করা হবে। দেওয়া হবে পরিচয় পত্র।

বৃহস্পতিবার বিকালে কুতুপালং ক্যাম্পে ২০টি বুথে রোহিঙ্গাদের নিবন্ধন কাজ চলতে দেখা গেছে। আঙ্গুলের ছাপ, ছবি তোলা ও তথ্য সংরক্ষণ করতে একেকজন রোহিঙ্গার জন্য গড়ে তিন থেকে চার মিনিট সময় প্রয়োজন। ধীরগতির কারণেও নিবন্ধনে আগ্রহ হারাচ্ছে রোহিঙ্গারা।

বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিদর্শন কালে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কান্ট্রি ডাইরেক্টরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী