যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪২

 

যশোর যশোরের ঝিকরগাছায় বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের ভাতিজা বাঁকড়া ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান জানিয়েছেন, রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজের পাশে ফাঁকা স্থানে দুর্বৃত্তরা সিদ্দিকুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। পরে জাহাঙ্গীর আলম নামে একজন কলেজশিক্ষক তার চিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাঁকড়া বাজারে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ব্রাদার মাসুদুর রহমান চিকিৎসক আনম বজলুর রশিদের উদ্ধৃতি দিয়ে জানান, রাত সাড়ে ৮টার দিকে দিকে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম বলেন, ‘সিদ্দিকুর রহমান সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলেজের পাশে বিলের ধারে একটা ফাঁকা জায়গায় পৌঁছুলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না বলে জানান ওসি।

নিহত সিদ্দিকুর একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হন।

সিদ্দিকুর রহমান ঝিকরগাছা উপজেলার খোসালনগর এলাকার তুফান গোলদারের ছেলে।

এদিকে, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুরের মৃত্যুর খবর শুনে ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম রাতেই হাসপাতালে যান।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি