‘রোহিঙ্গাদের পাঠিয়ে যুদ্ধ ঘোষণা করেছে মিয়ানমার’

গাজীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৫:১১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৫:১৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

রোহিঙ্গাদের পাঠিয়ে মিয়ানমার সরকার বাংলাদেশের অর্থনীতিকে বিধ্বস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে। এ মুহূর্তে দেশে এক ধরনের দুর্যোগ চলছে। রোহিঙ্গাদের পাঠিয়ে মিয়ানমার আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। যুদ্ধের সময় আমরা আশ্রয় চেয়ে পেয়েছিলাম বলে আজ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কিন্তু আমরা চাই, নিজ দেশে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা হোক। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন।’

এসময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়মী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, অ্যাননটেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদল ইউনুছসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী অ্যাননটেক্স গ্রুপে কর্মরত ২৬ হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘অ্যাননটেক্স হেলথ ক্লিনিক’ এর উদ্বোধন করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম