নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

বান্দরবান প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১০

বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নুরে আলম (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাকঢালা সীমান্তের ৪৩নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরোয়ার কামাল এ তথ্য জানিয়েছেন।

নুরে আলম মিয়ানমার বলিবাজারের পুরান মইজ্জা এলাকার মোহাছের আলীর ছেলে। তিনি চাকঢালা বড়ছনখোলা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থাকতেন।

স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সীমান্তের জিরো পয়েন্টে গরু আনতে গেলে হঠাৎ মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই নুরে আলম মারা যান। একই কথা জানান ইউএনও এসএম সরোয়ার কামাল।

এর আগে গত ১২ সেপ্টেম্বর চাকঢালা আশারতলী বড়ছনখোলার ৪৪ নং পিলারের কাছে স্থলমাইন বিস্ফোরণে হাশেম উল্লাহ নামে এক বাংলাদেশি নিহত হন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী