সমাজে যেসব অসুর লুকিয়ে আছে, তাদের চিহ্নিত করে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালীবাড়ি মন্দির পূজা কমিটি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
ডিআইজি মনির-উজ-জামান বলেছেন, ‘আজকে আমাদের চারপাশে যে অসুরগুলো আছে, যেমন: সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যারা জরিত তাদের চিহ্নিত করতে হবে। তাদের সংখ্যা বেশি নয়। যদি সমাজের সব ধর্মের মানুষ একসাথে এই কাজে এগিয়ে আসে তাহলে সহজেই তা সম্ভব।'
মন্দির কমিটির সভাপতি প্রিয়তোষ ভট্রাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাই, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।







