সরকার সব ধর্মের উৎসব পালনে সমান গুরুত্ব দিচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১৩

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বর্তমান সরকার সব ধর্মের মানুষের উৎসব পালনে সমানভাবে গুরুত্ব দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। তিনি বলেন,  ‘আমরা হিন্দু বা মুসলিম হিসেবে নয়, বাঙালি জাতি হিসেবে একসঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি। আমরা বাঙালি জাতীয়তাবাদকে ভিত্তি করেই সামনের দিকে এগিয়ে যাবো।’

বুধবার দুপুরে নারায়নগঞ্জের সোনারগাওঁয়ের পঞ্চমীঘাট এলাকায় পোদ্দার বাড়ি পুজামণ্ডপ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘দেশ যদি সমৃদ্ধ হয়ে উঠে তাহলে হিন্দু-মুসলিমদের আলাদা করে কোনও দাবি করতে হবে না। এমনিতেই সব দাবি পূরণ হয়ে যাবে। তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ  হয়ে ওঠে।’

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মেট্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি), দৈনিক ভোরের কাগজ’র সম্পাদক শ্যামল দত্ত, দ্য এ্যাপারেল নিউজের সম্পাদক অমিত কে বিশ্বাস, নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিল জুয়েল, আরটিভির নিউজ এডিটর আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ) অঞ্চল সাজিদুর রহমান, সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু, সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের