ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে একজন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২২

ধর্ষণ ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটির বাবা রুহিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রুহিয়া থানার তদন্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কেরাণীপাড়া গ্রাম থেকে মুনজুরুল ইসলাম (২৩) নামের একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, মনজুরুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় আরও চার যুবকের জড়িত থাকার কথা বলেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মেয়েটি মাসতুতো ভাইয়ের সঙ্গে মাসির বাড়িতে বেড়াতে শুক্রবার রাতে মোটরসাইকেলে রওয়ানা হয়। পথে ব্যারিস্টার নামক স্থানে ৫ থেকে ৬ জন ছেলে তার ভাইকে আটকিয়ে টাকা দাবি করে এবং মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনার খবর পেয়ে পুলিশ  মেয়েটি ও তার মাসতুতো ভাইকে বাড়ি থেকে রাতে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম