সিঁদুর শুভক্ষণ শেষে পদ্মায় প্রতিমা বিসর্জন

রাজশাহী প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৩

পদ্মায় প্রতিমা বিসর্জন

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই রাজশাহীতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। রাতের মধ্যেই তা শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে শনিবার সকাল থেকেই রাজশাহী নগরীর মন্দিরগুলোতে সিঁদুর শুভক্ষণ ও শান্তিজল গ্রহণ হয়েছে। এরপর মণ্ডপে শুরু হয় সিঁদুর খেলা। নারীরা তাদের এবং পরিবারের কল্যাণে এই ধর্মীয় আচার পালন করেন। একে অপরকে আলিঙ্গন করে বিজয়ার শুভেচ্ছা জানান তারা।

জানা গেছে, দশমীতে দেবী দুর্গার পায়ে লাল সিঁদুর নিবেদন করেন বিবাহিত নারীরা। পরে সেই সিঁদুর প্রতিমার পা থেকে তুলে নিয়ে নিজেদের সিঁথিতে রেখে আগামী দিনের জন্য শুভ কামনা করা হয়। এরপরই ভক্তদের মনে বেজে ওঠে বিদায়ের সুর। এরপর পদ্মা নদীতে দেবী দুর্গাকে বিসর্জনের প্রস্তুতি শুরু হয় নগরীর মন্দিরগুলোতে।

সিঁদুর শুভক্ষণ

রাজশাহী নগরীর ত্রিনয়নি মন্দিরের ঠাকুর মিন্টু চক্রবর্তী জানান, সিঁদুর খেলার প্রাথমিক ইতিহাস অজানা। তবে ধারণা করা হয়, সিঁদুর শুভক্ষণের এই আচার অনুষ্ঠান আনুমানিক চারশ’ বছর আগে শুরু হয়েছিল। সিঁদুর খেলার আগে ও পরে কিছু নিয়ম রয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, ‘প্রতিমা বিসর্জনের জন্য আগে থেকেই হিন্দু ধর্মাবলম্বী নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেভাবেই দুপুরের পর থেকে রাতের মধ্যে পদ্মার তীরে প্রতিমা বিসর্জন শেষ হবে। এজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম