ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ০১:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ০১:৫১

পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ডোবা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, কয়েক জন শিশু প্রথমে ডোবার মধ্যে গাছের পাতা দিয়ে ঢাকা ওই নারীর লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ওসি নাসির উদ্দিন বলেন, ‘ওই নারীর বয়স আনুমানিক ২০ বছর হবে। তার পড়নে ছিল হলুদ রঙের সেলোয়ার-কামিজ। ধারণা করছি, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে লাশ ডোবার মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম