ক্ষেতলালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ০১:০২আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ০১:০৯

জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনের অবহেলায় হারুন মিয়া (৪২) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হারুন মিয়া মারা যান। এরপর রাতে তার ছোট ভাই শামিম ইসলাম বুলু থানায় লিখিত অভিযোগ করেন।

হারুন মিয়া উপজেলার বড়াইল ইউনিয়নের উত্তর বস্তা গ্রামের মৃত মন্তাজ মন্ডলের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার বেলা ১২টার দিকে হারুন মিয়াকে ওই সেবাকেন্দ্রে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে তার অবস্থার অবনতি হলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন তাকে দেখে যান। এরপরই হারুন মিয়া মারা যান।

এ ঘটনার পর রোগীর স্বজনরা আব্দুল্লাহ আল মামুনের অবহেলায় হারুনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন। এ নিয়ে রাতে থানায় লিখিত অভিযোগও করা হয়।

অভিযোগ অস্বীকার করে আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,‘রোগীর অবস্থা শুরু থেকেই খুবই খারাপ ছিল। এ ধরণের রোগীর চিকিৎসা দেওয়ার মতো অবস্থা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাডাপা আফরিন নতুন যোগদান করায় সেটা বুঝতে না পেরে ওই রোগীকে ভর্তি করে নেন। সন্ধ্যায় সেই রোগীর মৃত্যু হয়।’

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘প্রাথমিক তদন্তে চিকিৎসকের অবহেলার যে অভিযোগ করা হয়েছে তার প্রমাণ পাওয়া যায়নি। তবে কাল (মঙ্গলবার) আরও এক দফা তদন্ত হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের