রাজশাহীতে আনসার আল ইসলামের পাঁচ সদস্য আটক

রাজশাহী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ২০:২৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২০:৩৪

আনসার আল ইসলামের আটক হওয়া পাঁচ সদস্য (ছবি-প্রতিনিধি)

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর পাঁচ সদস্যকে আটক করার দাবি করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, শুক্রবার (৬ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত ভাড়ুয়াপাড়া ও বিল কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় ২৪টি জিহাদি বইও উদ্ধার করা হয়।

শুক্রবার বিকালে র‌্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আনিছুর রহমান (৩২), নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৩১), মৃত ফুলবাস মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লা (৪২), মো. কাফীর ছেলে মো. শাহীন (২৭) ও  বিল কাজীরপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাবর মুন্সি (৪৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল পুঠিয়া থানার ভড়ুয়াপাড়া ও বিল কাজীরপাড়া এলাকায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় প্রথমে আনিছুর রহমানকে ছয়টি ও শহীদুল ইসলামকে চারটি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদি বইসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটটি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদি বইসহ নজরুল ইসলাম এবং ছয়টি বিতর্কিত ও জিহাদি বইসহ বাবর মুন্সিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহীনকে ভড়ুয়াপাড়া বাজার থেকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যোগাযোগ করলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। তবে এ বিষয়ে আমরা আর কিছু জানি না।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের