বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৭, ১২:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১২:৪১

ডলার ও রুপিসহ আটক ইয়াকুব

বেনাপোলে শনিবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ লাখ ৮০ হাজার ৯শ’ ভারতীয় রূপি ও দুইশ’ ২১ আমেরিকান ডলারসহ ইয়াকুব আলী মিনা (৪০) নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট কস্টমস-এর রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল এ তথ্য জানিয়েছেন। আটককৃত ব্যক্তির নাম ইয়াকুব আলী মিনা (৪০)। তিনি গোপালগঞ্জ জেলার মুকছেদপুর উপজেলার নওখান্দা গ্রামের রজব আলী মিনার ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি ০৬৫৭১১।

রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল বলেন, ‘নিয়মিত তল্লাশির সময় ওই যাত্রীর ব্যাগে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাঁচ লাখ ৮০ হাজার ৯শ’ ভারতীয় রূপি ও দুইশ’ ২১ ডলার উদ্ধার করেন ইন্সপেক্টর রহিমা খাতুন।’

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার নু-চ- গ্রু বলেন, ‘আটককৃত ব্যক্তিকে মানি লন্ডারিং মামলায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। ’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের