শিম গাছ খেলো ছাগলে, সংঘর্ষে প্রাণ গেল একজনের

কুমিল্লা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৭, ১৩:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৩:৪৩

কুমিল্লা

কুমিল্লার মনোহরগঞ্জে ছাগলের শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে দু’পক্ষের সংষর্ষে আলমগীর হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। মনোহরগঞ্জ থানার ওসি সামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের মোসলেম মিয়ার ছেলে।

মনোহরগঞ্জ থানার ওসি সামছুজ্জামান জানান, আলমগীর হোসেনের বাড়ির শিম গাছ খেয়ে ফেলে তাদের প্রতিবেশীদের ছাগল। এ বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রতিপক্ষ কামাল হোসেন। ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।

এসময় আলমগীরের স্বজনরা এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। 

/এএইচ/এসটি /
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান