মনপুরায় গো-খাদ্য বোঝাই ট্রলারডুবি, ৮ কৃষক উদ্ধার

ভোলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ২০:২৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২০:২৬

মনপুরায় গো-খাদ্য বোঝাই ট্রলারডুবির পর ৮ কৃষক উদ্ধার ভোলার মনপুরার মেঘনায় প্রবল স্রোতের কবলে পড়ে গো-খাদ্য (ঘাস/ উড়ি) বোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা নিখোঁজ  ৮ কৃষককে কোস্টগার্ড অভিযান চালিয়ে উদ্ধার করেছে। মনপুরা থানা ওসি মো. শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান রবিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পশ্চিম পাশে চর নজরুল থেকে গবাদি পশুর খাদ্য (ঘাস/উড়ি) বোঝাই ট্রলার উপজেলার দাসের হাটে ফেরার পথে চর শাসুদ্দিন সংলগ্ন পূর্বপাশের মেঘনায় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধার কৃষকরা হলেন রাশেদ, ভারত চন্দ্র দাস, নির্মল ঠাকুর, শফিউল্লাহ, দিলিপ, নুরুল ইসলাম, কাশেম ও যাদব চন্দ্র দাস। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর ও চরযতিন গ্রামে।

রাশেদ, ভারত চন্দ্র দাস ও শফি উল্লাহ জানান, চর নজরুল থেকে ট্রলারে ঘাস বোঝাই করে ফেরার পথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। পরে কোস্টগার্ড আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।

মনপুরা কোস্টগাডের্র কন্টিনজেন্ট কমান্ডার মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত কোস্টগার্ডের টিম ডুবে যাওয়া ট্রলারটিসহ ৮ কৃষককে নদী ও বিভিন্ন চর থেকে বিকাল ৫ টায়  উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃতদের হাজিরহাট ঘাটে এনে আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম