পাঁচ কেজি হেরোইনসহ একজন গ্রেফতার

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ২২:৫৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২২:৫৭

পাঁচ কেজি হেরোইনসহ একজন গ্রেফতার পাঁচ কেজি হোরোইনসহ সাজেমান (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকার নতুন পাড়া থেকে রবিবার (৮ অক্টোবর) বিকালে  তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সাজেমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।  রবিবার বিকাল সাড়ে ৫টায় সাজেমান সারেংপুরে পদ্মার পাড়ে হেরোইনের একটি বড় চালান নিয়ে অবস্থান করছিলেন খবর পাওয়া যায়। পরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে তাকে ৫ কেজি হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার কাছে থেকে একটি মোবাইল ফোনও জব্দ  করা হয়।

র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান, এর আগে দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম