রাণীশংকৈলে শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ০৩:২৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ০৩:৩১

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় তিন বছরের শিশুসন্তান মাহিকে বিষ খাইয়ে কোহিনূর (২২) নামে এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৮ অক্টোবর) উপজেলার বাচোর ইউনিয়নের সহদোর গ্রামে এ ঘটনা ঘটে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোহিনূরের বাবা কবিরের দাবি, ‘স্বামীর সঙ্গে কলহের জের ধরে আমার মেয়ে আত্মহত্যা করেছে।’ তিনি বলেন, ‘আজ (রবিবার) সকালে আমার মেয়ে তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে। ওই সময় কোহিনূর তার মাকে জানায়, শনিবার রাতে তার স্বামী তাকে মারধর করেছে এবং তার কানে প্রচন্ড ব্যথা করছে। এজন্য মোবাইল ফোনে কথা বলতেও তার সমস্যা হচ্ছে।’

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কোহিনূর তার মেয়ে মাহিকে বিষ খাওয়ান এবং নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে মাহিকে বিছানায় কাতরাতে দেখে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় থানায় খবর পাঠালে এসআই তাজরুল ও এসআই তালেব ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

ওসি আব্দুল মান্নান জানান, ঘটনার তদন্ত চলছে। এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের