দুপচাঁচিয়ায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ২৬

বগুড়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ০৩:০০আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০৩:০২

বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রবিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার জিয়ানগর মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৬ হামলাকারীকে গ্রেফতার করেছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) শহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

আহতরা হলেন, এসআই জাকির হোসেন, এসআই আবদুর রহিম, এএসআই হাফিজুর রহমান, এএসআই জামিল, কনস্টেবল মেহেদুল ইসলাম ও কনস্টেবল আজিজুল হক। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়,  রবিবার (৮ অক্টোবর) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর মন্ডলপাড়ায় রোজিফা আকতার (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার পরিবারের অভিযোগ, বখাটে হুজাইফাতুল ইয়ামিনের (২০) উৎপাতে রোজিফা আত্মহত্যা করেছে। রবিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে ইয়ামিন ও তার বাবা মীর আমিনুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে থানায় মামলা করেন। এদিন রাতে মীর আমিনুর রহমানকে গ্রেফতার করলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের ওয়াকিটকিসহ তারা আসামিকে ছিনিয়ে নেয়। হামলাকারীদের মারধরে পাঁচ পুলিশ আহত হন।

পুলিশ আরও জানায়, এদিন রাতেই হামলার শিকার এসআই আবদুর রহিম থানায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া, আসামি ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে ও আরও ১৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা করেন। সোমবার সকাল পর্যন্ত দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ব্লকরেইড দিয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িত ২৬ জনকে আটক করা হয়।

ওসি শহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করা হলেও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেফতার করা যায়নি। 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান